
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামী জুন মাসের মাঝামাঝি পাঁচ থেকে বারো বছরের শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি ফাইজারের টিকা দেয়া হবে। ইতোমধ্যে ত্রিশ লক্ষ টিকাও দেশে চলে এসেছে। প্রত্যেক অভিভাবকদের অনুরোধ করবো আপনাদের শিশুদের নিবন্ধন করে রাখবেন যাতে করে টিকা দিতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
শুক্রবার ( ২৯ এ প্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে মন্ত্রীর ব্যক্তিগত আয়োজনে ইফতার মাহফিলে আগত অতিথিদের সাথে বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, আমরা কোভিড নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। কোভিডে মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায়। প্রধানমন্ত্রীকে এতোদিন ফ্যাকসিন হিরো বলা হতো কিন্তু এখন তাকে টিকা প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। দেশের টার্গেটের ৯৫ শতাংশ জনগণকে টিকার টার্গেটের আওতায় আনা হয়েছে। এছাড়া দেশের মোট জনসংখ্যার ৭৫ শতাংশ মানুষকে টিকা প্রদান করা হয়েছে। আমরা এ পর্যন্ত ২৫ কোটি টিকা দিয়েছি। আমরা আহবান করছি যাদের দ্বিতীয় ডোজের সময়কাল চার মাস অতিক্রান্ত হয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে বুস্টার ডোজ নিয়ে নেবেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো: রমজান আলী, আওয়ামী লীগেসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়ার কামনা করা হয়।
এছাড়াও ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত