প্রকাশিত: মে ৯, ২০২৫ ৩:৩০ পিএম

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৩৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আটকদের মধ্যে ১১ জন নারী, ১৪ জন শিশু এবং ১০ জন পুরুষ রয়েছেন। এছাড়া মাদক পাচারের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। অভিযানে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন যাদবপুর, উথুলী, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও শ্রীনাথপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে এসব বাংলাদেশিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামের সবুজ হোসেন (৩৩), নড়াইলের সীতারাম গ্রামের আজিবর মল্লিক (৬৫), বাবুপুর গ্রামের মিরাজুল শেখ (২৫), কুমড়ী গ্রামের মোস্তফা (৪৮), বিষ্ণুপুর গ্রামের লিকচান শেখ (২৮), যাদবপুর গ্রামের শাহীন ফকির (৪৮) ও সম্রাট শেখ (৩০), পাচুরিয়া গ্রামের খাজা মোল্লা (৩৫), মাধবপাশা গ্রামের তরিকুল শেখ (৩৬), এবং মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের কিতাবুল হোসেন (১৯)।

এছাড়া মাদকসহ মহেশপুরের যাদবপুর গ্রামের মেহেরাব উদ্দিন (২৭) নামে একজনকে আটক করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...