প্রকাশিত: এপ্রিল ১, ২০২২ ১০:৩৯ এএম

মাগুরা জেলার শালিখায় আজ ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে খাইরুল ইসলাম (২৫) পিতা আব্দুল আজিজ মোল্লা ও কিবরিয়া বিশ্বাস (৩৬) পিতা-মৃত মাজেদ বিশ্বাস নামে দুই ব্যক্তিকে পৃথকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে।

তারা দুজনেই উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের বাসিন্দা।  উপজেলার তালখড়ি ইউনিয়নের হাশিমপুর বাজারে অবস্থানকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র  এ দণ্ডাদেশ দেন।

এসময় তাদের দেহ তল্লাশি করে  ১ শো গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরা শাখার উপ-পরিদর্শক আনোয়ার,  হোসেন, ইকবাল হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির যুধিষ্ঠির বিশ্বাস প্রমুখ।

 

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...