প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ ৪:৪০ পিএম

মাগুরায় কলেজ ছাত্র মেহেদি হাসান পাভেল (১৮) হত্যা মামলার রায়ে সেলিম আজাদ (৫০) নামে এক আসামীকে মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

গতকাল মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্র জানা যায়, ২০১২ সালের ২৬ আগস্ট রাতের বেলা মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের ইসরাইল মুন্সির ছেলে সেলিম আজাদ গ্রামের পাঠাগারে টেলিভিশন দেখার নাম করে প্রতিবেশি মেহেদি হাসানকে পাভেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই ঘটনার পর রাত ৩ টার দিকে বাড়ির পাশে তার মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনার পর নিহত মেহিদি হাসান পাভেলের বাবা রেজাউর রহমান মহম্মদপুর থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার যাবতীয় সাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন সেলিম আজাদের স্ত্রী রুমা পারভিন, শ্বশুর আবির হোসেন, শাশুড়ি মোমেনা খাতুন, শ্যালক জাকির হোসেন, সাইদুর রহমান ও সাইদুর রহমানের ছেলে খালিদ হোসেন। তাদের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে।

মামলার সরকার পক্ষের আইনজীবী আবু বক্কার মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জারিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী রোকনুজ্জামান খান বলেন, এই হত্যাকাণ্ডটির প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই। বিধায় এই রায় যথাযথ না হওয়ায় সুবিচারের স্বার্থে উচ্চ আদালতে বিচার প্রার্থনা করবো।

 

 

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...