
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় খামারপাড়া মাদ্রাসা মোড় এলাকায় ট্রাকের চাপায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিব্বিজয় সাধু (৬০) পেশায় ভ্যান চালক। তিনি উপজেলার খামারপাড়া মালোপাড়া গ্রামের মৃত দয়াল বিশ্বাসের ছেলে।
এ সময় তার ভ্যানে থাকা এক যাত্রী ও জামিরুল ইসলাম (৩৮) নামে এক ইজিবাইক চালক আহত হয়েছে। তবে ভ্যানে থাকা যাত্রীর এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খামারপাড়া মাদ্রাসা মোড়ে দিব্বিজয় যাত্রীর আশায় ভ্যানের উপর বসে ছিল। এ সময় তার ভ্যানে একজন যাত্রী ও ছিল। কিন্তু হঠাৎ পেছন থেকে একটি ট্রাক এসে সামনে থাকা ভ্যান ও ইজিবাইককে আঘাত করে। এ সময় সময় ঘটনাস্থলেই দিব্বিজয় মারা যায়। এবং ভ্যানে থাকা যাত্রী ও ইজিবাইক চালক মারাত্বক আহত হয়। আহত ২ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় তারা আরো বলেন, মুলত যে ট্রাক চালক সে গাড়ি থেকে নেমে বাইরে আসে। এ সময় ভ্যান মেকানিক শরিফুল ইসলাম ট্রাকে ওঠে চালানো শুরু করে এ দূর্ঘটনা ঘটায়। সে আসলে ড্রাইভার না।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে





পাঠকের মতামত