
মাদারীপুরে পুলিশ ও ট্রাফিক বিহীন না থাকায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা। রাস্তায় কোন ধরনের চাঁদা বা হয়রানি না থাকায় খুশি যানবাহন শ্রমিকরা। বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি থাকলেও পরবর্তী সময় কি হবে তা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য থাকার কথা থাকলেও শহরের বেশির ভাগ স্থানেই দেখা যায়নি তাদের। এমনকি সেনা বাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা যায়নি কোথাও।
পুলিশ কর্মবিরতি পালন করায় মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষায় বা ট্রাফিক কন্ট্রোলের জন্য জেলার কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায় নি। সকাল থেকেই ছাত্র/ছাত্রীসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের দেখা গেছে ট্রাফিক কন্ট্রোল করতে। ট্রাফিক কন্ট্রোলের পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের পরিত্যক্ত গেল চত্বর পরিষ্কার করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে তারা। নিজ অর্থায়নে শিক্ষার্থীরা এই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা। তাদের সহযোগীতা করছে স্থানীয়রা।
শিক্ষার্থী ও সেচ্ছাসেবীরা জানান, সাধারণ মানুষের যাতে চলাচল করতে সমস্যা না হয় তাই আমরা ট্রাফিক কন্ট্রোলের চেষ্টা করছি। এছাড়া মস্তফাপুর গোল চত্তরটি অবহেলিত ছিল। এখানে আবর্জনা ও আগাছায় ভরে উঠেছে। আমরা তা পরিষ্কার করে বৃক্ষ রোপণ করার উদ্যোগ নিয়েছি। তাই স্থানটি পরিষ্কার করছি। হর্টিকালচার থেকে গাছের চারা এনেছি। এখানে রোপণ করবো।
পিকআপ চালক আরাফাত বেপারী জানান, আগে রাস্তার বিভিন্ন পয়েন্টে চাঁদা দেয়া লাগতো। এছাড়া বিভিন্ন হয়রানির শিকার হতাম। কিন্তু বর্তমানে ব্রিজের টোল, পৌর টোল ও সরকার নির্ধারিত সড়কগুলোতে টোল দিতে হয়। এছাড়া কোন চাঁদা দিতে হয় না। এমনকি কোন ধরনের হয়রানিও হচ্ছি না। এভাবে থাকলে আমাদের জন্য ভাল। যারাই ক্ষমতায় আসুক আশা করি তারা চাঁদা বন্ধ করবে। আমাদের আর কোন চাঁদা দিতে হবে না বা হয়রানি হতে হবে না।
উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. বজলু মাতুবার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাজ করছি।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, আজ সন্ধ্যার মধ্যে পুলিশের সকল সদস্য ও অফিসাররা এসে স্ব স্ব ইউনিটে হাজির হওয়ার কথা রয়েছে। তবে কবে নাগাদ মাদারীপুরের পুলিশ তাদের কার্যক্রম শুরু করবে এমন প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।
এসকে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত