
২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর ও মানিকগঞ্জ সদরের আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মুহাম্মদ জাহিদুর রাহমান।
দলটির পক্ষ থেকে এবারই প্রথম এই আসনে মনোনয়ন পেলেন তিনি। মুহাম্মদ জাহিদুর রাহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন বলেও জানা গেছে।
তাঁর মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে চলছে নানা আলোচনা। কেউ কেউ এটিকে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন মাঠ পর্যায়ের কাজ দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হিসেবে।
হরিরামপুরের বাসিন্দা আল আমিন বলেন, আশা করি উনি যদি নির্বাচিত হন, তাহলে আমাদের এলাকার বহুদিনের কষ্ট লাঘব হবে।
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভোটার সবুজ বলেন, তিনি নতুন প্রার্থী, এখনো পুরো চিনি না। মাঠে কাজ করলে বোঝা যাবে মানুষটা কেমন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মুহাম্মদ জাহিদুর রাহমান বলেন, মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তবে সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকবো। বাকিটা কাজে প্রমাণ করব।
এম জি
- ১প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৫গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৬অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৭শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ৯প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১০রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত