
সৌদি আরব বলেছে, মার্কিন পেট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করার পর নিরাপত্তার ক্ষেত্রে কোনো সংকট তৈরি হবে না। ইয়েমেনের হুথি আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে তখন রিয়াদ এই কথা বলল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে তার দেশের সেনা এবং বিমান প্রতিরক্ষা ইউনিট কমানো হবে। এরমধ্যে সৌদি আরবে মোতায়েন প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে।
সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, মার্কিন এই সিদ্ধান্তের কারণে তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না। তিনি আরো বলেন, “মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে মিত্রদের সাথে আমাদের ভালো বোঝাপড়া রয়েছে। আমাদের দেশের নিরাপত্তার দিকটি আমরা নিজেরাই দেখতে পারবো।”
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনীর প্রায় প্রতিদিন সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। এগুলো মোকাবেলার ক্ষেত্রে সৌদি আরব মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট এবং থাডের ওপর একান্তভাবে নির্ভর করে। সেক্ষেত্রে মার্কিন পেট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয়া হলে সৌদি আরবের নিরাপত্তা আরো বেশি ঝুঁকির মুখে পড়ার কথা। -পার্সটুডে
- ১ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ইউসিবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ১০চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত