
ইরাকের অন্যতম প্রতিরোধকামী সংগঠন আন-নাজুবা বলেছে, ইরাক থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে, এছাড়া তারা অন্য কিছু মানবে না। সংগঠনটি মার্কিন বিমান বাহিনীকে ‘ক্রিমিনাল’ বলেও আখ্যা দিয়েছে।
ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে যে চুক্তি হয়েছে তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে আন-নাজুবা।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (সোমবার) বৈঠকে বসেন এবং মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনার পর এই চুক্তিতে পৌঁছান যে, ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ মিশন শেষ হচ্ছে। তবে ইরাকে যেসব মার্কিন সেনা মোতায়েন আছে তারা লজিস্টিক স্পেশালিস্ট, মিলিটারি অ্যাডভাইজার, ট্রেইনার বা অন্য কোনো নামে ইরাকে থেকেই যাবে।
ইরাক এবং আমেরিকার মধ্যে নতুন চুক্তিতে বলা হচ্ছে- ইরাকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মার্কিন সেনারা সেখানে উপদেষ্টার ভূমিকা পালন করবে। কিন্তু প্রতিরোধকামী সংগঠন আন-নাজুবা এই যুক্তিকে ভালো চোখে দেখছে না।
সংগঠনের মুখপাত্র নাসের আল-শাম্মারি বলেন, “মার্কিনিদের প্রতি আমাদের কোনো আস্থা নেই এবং কোনভাবেই তাদের উপস্থিতি আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্রভাবে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির বিরোধিতা করছি এবং ইরাকের মাটি থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে।” লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নাসের আল-শাম্মারি এসব কথা।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত