
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় ৭ দিন পর বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে অফিসের কর্যাক্রম। এ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ভোলাহাট উপজেলা সাব-রেজিস্ট্রার বিদুৎ কুমার মণ্ডল। তবে এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়তকে দুশছেন হাসপাতালে চিকিসাধীন আহত সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী। তার অভিযোগ, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রথমে তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন এবং চড় থাপ্পড়ও দিয়েছেন এবং তার ইঙ্গিতেই হামলা হয়েছে।
তিনি আরও বলেন, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী মেয়ের অনুকূলে পেনসনের টাকা দিতে সুপারিশের করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত। কিন্তু সব কাগজপত্র ঠিক না থাকায় আমি কাগজগুলো নিয়ে আসতে বলি। এতে ইউএনও স্যার আমার উপর ক্ষিপ্ত হয়ে যান।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইউসুফ আলী আরও বলেন, গত ১০ জানুয়ারি বিকেল আড়াইটার দিকে ইউএনও স্যার সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পেনসনের টাকা দিতে সুপারিশের জন্য তার শালিকাকে নিয়ে আমার অফিস কক্ষে প্রবেশ করেন। এর আগেও আমাকে এই কাজের জন্য বলেছিলেন ইউএনও স্যার। তাই কক্ষে ঢুকেই আমার উপর ক্ষিপ্ত হন তিনি। বলতে থাকেন, আমি বলছি তাই করে দিতে হবে। না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব।
তিনি আরও বলেন, এ ঘটনার কিছুক্ষণ পরে ফের আমার কক্ষে প্রবেশ করেন সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক কর্মচারীর শালিকা। তিনি বলেন, ইউএনও আপনাকে কাজটা করে দিতে বললেন। তখন আমি বললাম সব কাগজপত্র নিয়ে আসেন করে দিব। এ কথা শুনেই চলে গেলেন ওই নারি। এই ১০ মিনিট পর ইউএনওর ইঙ্গিতেই আমার উপর হামলা হয়। তারা ঢুকেই আমাকে বেধড়ক পেটাতে থাকেন। এমনভাবে তারা আমাকে পিটিয়েছেন যে সঙ্গে সঙ্গে আমি মাটিতে লুটিয়ে পড়ে যায়। রক্তে ভেসে যায় অফিসের কাগজপত্র। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আমার মাথায় শুধু ১২টা সেলাই লেগেছে। আমাকে যে গালি দিয়েছে তার ভয়েস রেকর্ড আছে।
এর আগে এ বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে কল দিলে প্রথমে সাব-রেজিস্ট্রারের স্ত্রীকে পাওয়া যায়। তিনি বলেন, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রারকে পেটালেন জনতা এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় এটি মিথ্যে। জনতা আমার স্বামীকে মারধর করেনি। ইউএনও এটি করিয়েছেন। মিথ্যা সংবাদ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুশিয়ারী দেন তিনি।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবুল হায়াত। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ইউএনও জানান, একটি নারী ১৫ মাস ধরে সাব-রেজিস্ট্রারের কাছে ঘুরছে। এরপরে ওই নারী আমার কাছে এসেছে। তাই গিয়েছিলাম। আমার কথা শুনেননি তখন চলে এসেছি। আমি তাকে কোন গালি-গালাজ করিনি। পরে বিকেল চার টার দিকে শুনতে পায় সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর উপর হামলা হয়েছেন। তখন আমি ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
ইউএনও আরও বলেন, সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে স্থানীয়দের ব্যাপক অভিযোগ, টাকা ছাড়া কোন কাজ করতেন না তিনি। তাই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আর যে ভয়েস রেকর্ডের কথা বলছেন এগুলো ইডিট করা যায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার আফছানা বেগম বলেন, শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ভোলাহাট সাব-রেজিস্ট্রার বিদুৎ কুমার মণ্ডলকে। তিনি বুধবার ও বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দায়িত্ব পালন করবেন। আর অন্য কর্মচারীরা কার্যালয়েই অবস্থান করছেন। অন্যদিকে, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এবিষয়ে তদন্তকাজ চলমান রেখেছে।
এর আগে গত ১০ জানুয়ারি বিকেলে সেবা না পাওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে পিটিয়ে জখম করেন সেবাগ্রহীতারা। প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। জানা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারী) আহত সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর পরিবারের লোকজনের অনুরোধ করে ছাড়পত্র নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত