
মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানিয়েছেন, খুব শিগগিরই নিজের পছন্দ ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করতে যাচ্ছেন দেশটির রাজা। খবর রয়টার্সের।
মালয়েশিয়ার বার্তাসংস্থা বেরনামা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারে ন্যাশনাল প্যালেসের বাইরে উপস্থিত সাংবাদিকদের রাজা আব্দুল্লাহ বলেছেন, ‘আমাকে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দিন। আমার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
গত শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষ রাকিয়াতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো জোট ও দল।
সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যেহেতু কোন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে প্রধানমন্ত্রী নির্বাচন ও সরকার গঠনের বিষয়টি ঝুলে যায়।
এ বিষয়টি সমাধান করতে দেশটির সংসদ নির্বাচনে অংশ নেওয়া তিন প্রধান জোট আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশন, সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল ব্লক ও বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন নিজেদের মধ্যে আলোচনা করে।
কিন্তু বর্তমান ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন সরকার গঠনে অপর দুই জোটের একটিকেও সমর্থন দেবে না বলে জানায়। এরপরই ন্যাশনাল প্যালেসের পক্ষ থেকে খবর আসে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হওয়ায় রাজা নিজের পছন্দের ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
সংবিধানেই রয়েছে, যদি রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হয় তখন রাজা এতে হস্তক্ষেপ করবেন।
তবে রাজা আব্দুল্লাহ শেষ সুযোগ হিসেবে দলগুলোকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেধে দেন। এই সময়ের মধ্যে দলগুলোকে একটি সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে মালয়েশিয়ার সংসদের মোট আসন সংখ্যা ২২২টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে হলে বিজয়ী দল বা জোটকে অন্তত ১১২টি আসনে জয়ী হতে হবে।
শনিবার ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশন ৮২টি, মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল ব্লক ৭৩টি এবং ইসমাইল ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন ৩০টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনে আনোয়ারের দল বেশি ভোট পেলেও অন্য কোনো জোট তার সঙ্গে যোগ দিতে না চাওয়ায় এখন আনোয়ার প্রধানমন্ত্রী হতে পারছেন না।
আনোয়ার এবং মুহিদ্দিন দুইজনই দাবি করেছেন সরকার গঠন করার মতো পর্যাপ্ত সমর্থন তাদের আছে। তবে কে কে তাদের সমর্থন দিচ্ছেন এটি খোলাসা করেননি তারা। মালয়েশিয়ার ন্যাশনাল প্যালেসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আনোয়ার এবং মুহিদ্দিন দুইজনকেই কথা বলার জন্য ডেকেছেন রাজা।
সূত্র: রয়টার্স
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত