প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৬:৩০ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৬:৩০ পিএম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় আরও ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯৪ জন বাংলাদেশি নাগরিক।

খবরে বলা হয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেম বাঙ্গান পাইকারি বাজারে অভিযান শুরু হয়। শেষ হয় শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায়। তিন ঘণ্টার এ অভিযানে ৫৩০ জনকে আটক করা হয়।

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

অভিযানে অংশ নেয়া সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন জানান, অভিযানে ৫৩০ জনের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী।

এর মধ্যে ৯৪ জন বাংলাদেশি। এছাড়া ২৭৭ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন ভারতের, ৩৯ জন ইন্দোনেশিয়ার, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কার, ৬ জন পাকিস্তান এবং একজন ভিয়েতনামের। আটক অভিবাসীদের বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে বলে জানান খায়রুল আমিনুস।

এর আগে গত সপ্তাহে ৭ বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত ২৭ জানুয়ারি স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

এএ

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...