নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬ ৩:০২ পিএম

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। বৃহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ জাহাজ বন্দরে এসেছিল। দৈনিক ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে চলা যাবে দুই মাসেরও বেশি সময়।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানিতে অদক্ষতা ও অদূরদর্শিতায় বিপাকে বাংলাদেশ এশিয়ার কোন দেশে কী পরিমাণ মজুত আছে তেল?

বাংলাদেশের জ্বালানি খাতে পরিকল্পনার ঘাটতি ও প্রতিষ্ঠানগত অদক্ষতার কারণে বর্তমানে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ...

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র

দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের থেকে কার্যকর উদ্যোগ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ...

সংস্কারের মাধ্যমে জুয়েলারি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের জুয়েলারি খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার ...