ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬ ৬:১৬ এএম , আপডেট: মার্চ ১১, ২০২৬ ৬:১৭ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দোহা, কাতারে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু অবশেষে দেশে ফিরেছেন।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দোহা ফ্লাইটে থাকা ১০ জন কেবিন ক্রু এবং ২ জন ককপিট ক্রু দোহায় আটকা পড়েন। যুদ্ধ পরিস্থিতির কারণে তারা দীর্ঘ ১৩ দিন সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

পরবর্তীতে তারা কাতার থেকে Qatar Airways–এর QR1148 ফ্লাইটে করে ওমানের মাস্কাটে পৌঁছান।

সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৭২২ ফ্লাইটে আজ রাত ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দীর্ঘ অনিশ্চয়তার পর নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ফেরত আসা ক্রু সদস্যরা। এসময় তাদের বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানাব বিমান বাংলাদেশ কেবিন ক্রু ইউনিয়ন নেতৃবৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানিতে অদক্ষতা ও অদূরদর্শিতায় বিপাকে বাংলাদেশ এশিয়ার কোন দেশে কী পরিমাণ মজুত আছে তেল?

বাংলাদেশের জ্বালানি খাতে পরিকল্পনার ঘাটতি ও প্রতিষ্ঠানগত অদক্ষতার কারণে বর্তমানে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ...

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র

দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের থেকে কার্যকর উদ্যোগ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ...

সংস্কারের মাধ্যমে জুয়েলারি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের জুয়েলারি খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার ...