
মালয়েশিয়ার সারাওয়াকের কুচিং বিমানবন্দর থেকে ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালামপুর থেকে বিমানে করে কুচিংয়ে আসলে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) এক পোস্টে এই তথ্য জানিয়েছে কুচিং বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের সবাইকে সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই। পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায়, তাদের পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের নকল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে।
এর মাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের বোকা বানাতে চেয়েছিল তারা। এখন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে তদন্ত চলছে।
ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। মালয়েশিয়ার সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের থেকে দালালরা ৫ থেকে ৬ লাখ টাকা করে নিয়েছে।
এর আগে, গত ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।
ওইদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের।
সূত্র: মালয়মেইল
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত