
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। তাই তিনি আগামী বছরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন না। খবর বিবিসির।
গত মাসেই দুতের্তে জানিয়েছিলেন যে, তিনি ২০২২ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের পদের জন্য লড়বেন। দেশটির সংবিধানের নিয়ম অনুযায়ী, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। সে কারণেই তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশ নিতে চাচ্ছিলেন। কিন্তু এবার আবার নিজের মত বদলেছেন দুতের্তে।
দেশটির রাজনীতি বিশ্লেষকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী বছর ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে ক্যাপিরো।
এদিকে দুতের্তে বলছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচনে অংশ নেওয়াটা হবে সংবিধান লঙ্ঘন। এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন দুতের্তে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। বিচারবর্হিভূত এসব অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
তবে সমালোচকরা বলছেন, এসব অভিযানের মাধ্যমে সন্দেহভাজনদের বিচারের আওতায় না এনেই হত্যার ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে উৎসাহিত করা হচ্ছে। গত জুনে ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধে হত্যার ঘটনার সম্পূর্ণ তদন্তের জন্য আবেদন জানান নেদারল্যান্ডসের হেগেতে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতের প্রসিকিউটরা। তারা বলেন, দেশটিতে মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দুতের্তে ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে পুলিশ বা অজ্ঞাত অস্ত্রধারী হামলাকারীদের হাতে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত