প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ ১:৪৮ পিএম

মোংলায় আপন ভাইপোর বিরুদ্ধে ফুফুর ঘের দখল ও ঘেরে থাকা মাছ ধরে বিক্রি করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৯ আগষ্ট) উপজেলার দক্ষিণ চাঁদপাই এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী তহোরা বেগম উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের মৃত: আঃ হাই শেখর ছেলে তরিকুল শেখ, মোশারেফ শেখের ছেলে ইয়াছিন শেখ ও মোসলেম হাওলাদারের ছেলে আলী হাওলাদারের বিরুদ্ধে মোংলা থানায় ঘটনা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তহোরা বেগম ওয়ারেশ সুত্রে চাঁদপাই মৌজার বি আর এস ২২৬নং খতিয়ান ও বদ আর এস ১০৪৫, ১০৪৮ নং দাগের ভিতর মোট ৭ কাঠা সম্পত্তি পেয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ ভোগ দখল করে আসছেন। কিন্তু ভুক্তভোগী তহোরার ভাইপো তরিকুল শেখ দীর্ঘদিন ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসছে।

যে কারণে ভাইপো তরিকুল শেখ ঐ জমি নিজের দাবি করে ভুক্তভোগী তহোরা বেগম কে কয়েকবার মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে। সেই মামলার ভুক্তভোগী তহোরার পক্ষেই পায়। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য কয়েকবার সালীশ মীমাংসা করলেও ভাইপো তরিকুল শেখ তা উপেক্ষা করে ফুফুর জায়গা জবর দখল ও হত্যার ষড়যন্ত্রে চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (৯ আগষ্ট) তফশীল সম্পত্তির প্রায় ৭ কাঠা সম্পত্তির ঘের দখল করে ঘেরে থাকা মাছ ধরে বিক্রি করে টাকা আত্মসাৎ এবং ঐ জায়গার উপর দোকান ঘর নির্মাণ করে।

ভাইপোর কাজে যেন বাধা না দেয় সেকারণে ভুক্তভোগী তহোরাকে মৃত্যুর হুমকী দিয়ে লোহার দা নিয়ে সমস্ত এলাকায় খোজাখুজি করছে এবং তহোরা জীবননাশের সম্ভাবনায় এখন পালতক আছেন বলেও ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেছেন।

এবিষয়ে অভিযুক্ত তরিকুল শেখ মুঠোফোনে জানান, এটা সম্পুর্ণ মিথ্যা ও ভিক্তিহীন। এতদিন সে আমার জায়গায় ছিলো। এটা আমার জায়গা।

শনিবার (১৭ আগষ্ট) এবিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...