প্রকাশিত: মে ২৩, ২০২২ ২:৫৫ পিএম

চা শ্রমিকদের মুল্লুক চল বা দেশে চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে এবং ন্যুনতম দৈনিক মজুরী ৫০০টাকা, ভুমি অধিকারসহ তাদের ১০ দফা দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন চা বাগানের হাজারো নারী পুরুষ চা শ্রমিক অংশ নেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে রোববার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র্রে চা শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়। দুপুরে লাল পতাকার বিশার মিছিল বের হয় পর্যটন জেলা শহরে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি মাহবুব আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লা ক্বাফী রতন, সাবেক ছাত্র নেতা এসএম শুভসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মুল্লুক চল আন্দোলন চা জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অধ্যায়। হাজারো শ্রমিদের রক্তে রঞ্চিত এই দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবে সরকারি স্বীকৃতি, চা শ্রমিকদের ন্যুনতম দৈনিক মজুরী ৫০০ টাকা, ভূমি অধিকারসহ ১০দফা দাবি জানান। এই দাবি আদায় নাহওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

শেয়ার

পাঠকের মতামত

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...