
ইউরোপের দেশ যুক্তরাজ্যে মাত্র দুইদিন আগে ধর্মঘটে যান জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) নার্সরা। বেতন বৃদ্ধির দাবিতে তারা ধর্মঘট শুরু করেন। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাম্বুলেন্স সংশ্লিষ্ট কর্মী এবং চালকরা।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নার্স এবং অ্যাম্বুলেন্স কর্মীদের এ ধর্মঘট রোগীদের জীবন ঝুঁকিতে ফেলবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ‘খুবই দুঃখজনক একটি ঘটনা’। এর প্রভাবে এখন রাস্তায় কম অ্যাম্বুলেন্স দেখা যাবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বারক্লে বলেছেন, এমন পরিস্থিতিতে গুরুতর অসুস্থ রোগীদের প্রাধান্য দেবেন তারা।
ব্রিটিশ ট্রেড ইউনিয়ন জিএমবি জানিয়েছে, ২০১০ সালের তুলনায় স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট কর্মীদের বেতন ১৭ শতাংশ কমেছে। অথচ এই সময়ের মধ্যে অ্যাম্বুলেন্সের চাহিদা বেড়েছে ৭৭ শতাংশ।
জিএমবির ন্যাশনাল সেক্রেটারি রাখায়েল হ্যারিসন অ্যাম্বুলেন্স কর্মীদের ধর্মঘটের ব্যাপারে বলেছেন, সরকার যে কোনো মুহূর্তে এ সমস্যার সমাধান করতে পারে।
বুধবার দেওয়া বিবৃতিতে রাখায়েল হ্যারিসন আরও বলেছেন, ‘বেতন নিয়ে যে সমস্যা সেই বেতন বাড়াতে আমরা সব করেছি। কিন্তু সরকার আমাদের কথা শুনবে না এবং কথাও বলবে না। অ্যাম্বুলেন্স কর্মী— এবং জনগণ —ভালো কিছু প্রাপ্য। সরকারকে এখনই এ নিয়ে আলোচনা করতে হবে।’
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন যুক্তরাজ্যের নার্সরা। তারা কর্মবিরতির ঘোষণা দেন।
দ্য এনএইচএস কনফেডারেশন, যারা জাতীয় স্বাস্থ্য সেবা সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করে, তারা জানিয়েছে, এই ধর্মঘট রোগীদের জীবনকে ঝুঁকিতে ফেলবে।
এদিকে অ্যাম্বুলেন্স কর্মীরা ধর্মঘটে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর প্রায় সাড়ে সাতশ সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেন জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে আনা নেওয়ার কাজ করতে পারেন তারা। তবে সেনাসদস্যরা অ্যাম্বুলেন্স কর্মীদের মতো সেবা দিতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ আছে।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, ধর্মঘটকারীদের সঙ্গে কোনো ধরনের আপোষ করবেন না তিনি। এর বদলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন যেন জীবন যাত্রার ব্যয় কমে আসে।
সূত্র: রয়টার্স
- ১চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ২দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ৩সার্ককে কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত
- ৪রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ৫লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস
- ৬পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৭কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৮সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ৯সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ১০ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না





পাঠকের মতামত