
যুক্তরাজ্যে এযাবৎকালের ‘বৃহত্তম’ বার্ড ফ্লু সংক্রমণ দেখা দিয়েছে, যার কারণে ৮২ হাজারের বেশি হাঁস মেরে ফেলা হবে। মঙ্গলবার (২২ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের উডব্রিজের কাছাকাছি ডেবাচ শহরে গ্রেসিংহাম ফুডস সাইটে এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইন পাওয়া গেছে। চলতি মাসের শুরুর দিকে একই কোম্পানির রেডগ্রেভ সাইটে বার্ড ফ্লু শনাক্ত হয়েছিল, যার কারণে ৩৫ হাজার হাঁস মেরে ফেলা হয়।
সাম্প্রতিক এই বার্ড ফ্লু সংক্রমণকে যুক্তরাজ্যের ইতিহাসে ‘বৃহত্তম’ প্রাদুর্ভাব বলে উল্লেখ করেছে দেশটির পরিবেশ, খাদ্য ও গ্রাম বিষয়ক দপ্তর। এই সংকট মোকাবিলায় সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে সাফোক কাউন্টির পোল্ট্রি চাষিদের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।
ট্রেডিং স্ট্যান্ডার্ডের সাশা ওয়াটসন জানিয়েছেন, এটি গত এক মাসের মধ্যে সাফোক কাউন্টিতে পঞ্চম বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। এর কারণে আগামী কয়েক দিনের মধ্যে ৮২ হাজার ৪০০ হাঁস মেরে ফেলতে হবে।
সংক্রমণ নিয়ন্ত্রণে ডেবাচ, ক্লপটন, ব্রেডফিল্ড ও বার্গ এলাকার চারপাশে তিন কিলোমিটার সুরক্ষা অঞ্চল ঘোষণা করা হয়েছে। আর ইপসউইচের প্রান্ত থেকে আর্ল সোহাম পর্যন্ত ১০ কিলোমিটারের নজরদারি অঞ্চল ঘোষণা করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
- ১চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ২তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৩মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৪বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৫শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৮নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৯দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত