ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৩০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আবুল কালাম আজাদকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খসরুজ্জামান খসরু।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিগগিরই যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য বিএনপির সদ্য বিলুপ্ত কমিটি গঠিত হয়েছিল ২০১৯ সালে। প্রায় পাঁচ বছর ধরে একই নেতৃত্বে সেখানে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন।

এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিল বিএনপির একাংশ। এরই ধারাবাহিকতায় বর্তমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

এম এ মালিক সিলেট-৩ আসনে এবং কয়সর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...