
যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটে রেকর্ড পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি ৩.১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের রেকর্ডের চেয়ে এই ঘাটতি দ্বিগুণেরও বেশি। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভয়াবহ ধস নেমে এসেছে।
সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অর্থ বছর শেষ হয়েছে এবং বাজেট ঘাটতির পরিমাণ শতকরা ২১৮ ভাগ বেড়ে গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব থেকে চলতি বছরের বাজেট ঘাটতির বিষয়টি উঠে এসেছে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, এর আগের অর্থ বছরে যে পরিমাণ বাজেট ঘাটতি হয়েছিল এবারের এই ঘাটতি দ্বিগুণেরও বেশি। আগের অর্থ বছরের বাজেট ঘাটতি ছিল ৯৮৪ বিলিয়ন ডলার।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, সরকারের ঋণ এখন ২৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অথচ আমেরিকার মোট জাতীয় সম্পদের অর্থমূল্য ২০ ট্রিলিয়ন ডলার।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন দাবি করেছেন, করোনা ভাইরাসের মহামারি মোকাবিলা করতে গিয়ে বাজেট ঘাটতির পরিমাণ অনেক বেড়ে গেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শ্রমিক, সাধারণ পরিবার, ব্যবসায়ী এবং অর্থনীতিকে চালু রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য এই ঋণ বেড়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
গত ৩১ ডিসেম্বর প্রথম চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
বর্তমানে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনা মহামারির কারণে দেশটিতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, করোনার কারণে বিশ্বের বেশির ভাগ দেশের অর্থনীতিতেই ধস নেমে এসেছে।
- ১মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ২সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৫বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৬ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৭দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৬‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ





পাঠকের মতামত