
ত্বকের তারুণ্য ধরে রাখতে কে না চায়। তাই নানা রকম নামী-দামি প্রসাধনীর বিজ্ঞাপনে এখন চোখ ফেরানো দায়। তবে আপনার কাঙ্ক্ষিত ত্বক পেতে পারেন মাত্র একটি উপাদান ব্যবহারে।
ত্বকের সমস্যার সমাধানে ভরসা রাখতে পারেন মুসুর ডালে। অকালেই মুখে বয়সের ছাপ পড়তে শুরু করলে সপ্তাহে দু’-তিন দিন ডাল বাটা মেখে দেখতে পারেন। ত্বক টানটান রাখতে এই ফেসপ্যাক দারুন কাজ করে।
অবাঞ্ছিত রোম থেকে মুক্তি:
ঠোঁটের ওপরে বা গালে অতিরিক্ত রোম? ওয়্যাক্সিংয়ের যন্ত্রণা সহ্য করতে না চাইলে মুসুর ডাল ব্যবহার করতে পারেন। ১ চা চামচ মুসুর ডাল বাটার সঙ্গে এক চা চামচ বেসন, এক চা চামচ চালের গুঁড়ো আর কয়েক ফোঁটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে মুখে মাখুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্যাকটি নিয়মিত ব্যবহার করলে মুক্তি পাবেন অবাঞ্ছিত রোমের সমস্যা থেকে।
ত্বকের মৃত কোষ দূর করতে:
মুসুর ডাল বাটার সঙ্গে ২ চা চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তার পর ২ মিনিট ঘষে ঘষে মালিশ করুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিলেই ত্বকের শুষ্কতা দূর হবে। এটি নিয়মিত ব্যবহারে ত্বক কোমল ও নরম থাকবে।
দাগ-ছোপ কমাতে:
নিয়মিত রোদে বা বাইরের দূষণে মুখে কিংবা হাতে-পায়ে কালো দাগ হয়ে যায়। এই সমস্যার সমাধানে ৩ টেবিল চামচ মুসুর ডাল বাটা, ৩ টেবিল চামচ টক দই আর একই পরিমাণ বেসন ভালো বেশ করে মিশিয়ে নিন। ওই মিশ্রণে যুক্ত করুন ১ চিমটে হলুদ গুঁড়ো। এবার ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
বিএইচ
- ১স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ২আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৩নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৪দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৫রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৬স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৭শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৯গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ১০দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক





পাঠকের মতামত