
আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার সকল ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেপ্তারে আমরা বিশেষ প্রোগ্রাম (অভিযান) শুরু করতে যাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরাতন থেকে নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে। করোনা পরিস্থিতি পরবর্তীতে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আপনারাও অবগত। আমাদের সবসময়ই মনিটরিং আছে। শুধু ঘটনা ঘটলেই নয়, সবসময় মনিটরিং করি ৷ সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করি।
উদাহরণ দিয়ে দিয়ে তিনি বলেন, সম্প্রতি রাজধানীর মতিঝিল বিভাগে দুটি মার্ডারের ঘটনা ঘটে। একটি চাঞ্চল্যকর মার্ডারের ঘটনায় কিলারকে গ্রেপ্তার করেছি। আরেকটি ঘটনাও ডিটেক্ট করা হয়েছে। মিরপুরেও দন্ত চিকিৎসক হত্যায় চারজনকে গ্রেপ্তার করা হলো। ছোট বড় সব ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
মিরপুরে দাঁতের চিকিৎসক হত্যায় বুলবুল আহমেদ হত্যায় চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর ডিবি পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশে পাঁচজন জড়ো হয়ে বুলবুল আহমেদের সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। তিনি মোবাইল, টাকা দিতে বাঁধা দিলে ছিনতাইকারীরা বুলবুলের ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণেই চিকিৎসক বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ডিবি।
- ১শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ২ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৫একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৬ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত