প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৪ ৩:৩৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তিশা তিশা বাসের চাপায় মাহফুজুর রহমান সিয়াম (২০) নামে এক পলিটেকনিক্যাল শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ঢাকা পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার বন্দর খোলা গ্রামে। মাতুয়াইল শামীমবাগে পরিবারের সঙ্গে থাকতেন সিয়াম। তার বাবার নাম মো. বজলুর রহমান।

তার বড়ভাই ‍আরিফ জানান তাদের ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোটভাই ছিল সিয়াম। ঢাকা পলিটেকনিক্যাল কলেজে প্রাকটিক্যাল পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে বেপরোয়া গতির তিশা বাসের চাপায় আমার ভাই মারা গেছে। যাত্রাবাড়ী থানার এসআই ইকবাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, যাত্রীবাহী তিশা পরিবহণের চাপায় ঘটনাস্থলেই সিয়াম মারা গেছে। মরদেহ যাত্রাবাড়ী থানায় রয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...