
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
র্যাবের দাবি, গ্রেপ্তার মাসুদুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা। তিনি কুষ্টিয়া সদরের আব্দুল মহসিনের ছেলে।
দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত ছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর র্যাব-২ গতরাতে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুদুর রহমান (৪২) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা ও দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইন মামলায় পৃথক মামলা ছিল। এরমধ্যে মোহাম্মদপুর থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি।
মাসুদুর রহমান ২০০৭ সালে একটি বেসরকারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করা অবস্থায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র সঙ্গে জড়িয়ে পড়েন। এমবিএ শেষে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত অবস্থায় উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিলেন। পরে ২০১২ সালে ওই দুই মামলায় তিনবার গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম পি
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত