প্রকাশিত: মার্চ ২৬, ২০২২ ৪:১৮ পিএম , আপডেট: মার্চ ২৬, ২০২২ ৪:৪০ পিএম
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার ( ২৬ মার্চ)  সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলণ, শহীদদের বেদীতে পুষ্পমাল্য অর্পণ সহ মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ পদর্শিত হয়।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলজ্জামান, সহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।
এছাড়া রাজবাড়ী রেলগেট এ অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সকালে সাড়ে ৮টায় শ্রদ্ধাঞ্জলী অরপন করেন জেলা আওয়ামী লীগ,রাজবাড়ী জেলা বিএনপি, রাজবাড়ী পৌর সভা,রাজবাড়ী প্রেসক্লাব, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...