
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। রোববার (২৭ মার্চ) তুরস্ক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত দশটার দিকে মন্ত্রী রওনা দেবেন।
তুরস্কের যোগাযোগ ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইলওগলুর আমন্ত্রণে রেলপথমন্ত্রী তুরস্ক যাচ্ছেন। তিনি ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম, রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী একান্ত সচিব রাশেদ প্রধান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম ও শাহ সুফি নূর মোহাম্মদ।
আমন্ত্রণপত্রে রেলওয়েতে সহযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিনিধিদলটি তুরস্কের বিভিন্ন রেলওয়ে কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শন করবেন। আগামী ৪ এপ্রিল প্রতিনিধিদলটি দেশে ফিরবে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত