
জাপানের রাবারের সরবরাহ মূল্য ১ শতাংশ কমেছে। বিশ্বে পণ্যটির মূল ভোক্তা চীনকে ঘিরে ভূ-রাজনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে জাপানি রাবারের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী অক্টোবরের রাবারের সরবরাহ চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ১ ইয়েন বা ১ শতাংশ।
প্রতি কেজির দর স্থির হয়েছে ৩০৬ দশমিক ২ ইয়েনে। আন্তর্জাতিক প্রধান মুদ্রায় যা ১ ডলার ৯৭ সেন্ট। তবে সবমিলিয়ে চলতি সপ্তাহে রাবারের দাম বেড়েছে ১ দশমিক ১৬ শতাংশ। এর আগে টানা পাঁচ কার্যদিবসে যা কমেছিল।
একই দিনে চীনের সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) আসন্ন সেপ্টেম্বরের রাবারের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৫৫ ইউয়ান। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ১৪,১৩০ ইউয়ানে। প্রধান বৈশ্বিক মুদ্রায় যা ১৯৫৫ ডলার ৮৭ সেন্ট।
রাবারের উপাত্ত দেয়া স্বাধীন কোম্পানি হেলিক্সট্যাপ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারাহ মিলার বলেন, সম্প্রতি থাইল্যান্ডে বৃষ্টিপাত হয়েছে। শীতকাল সমাপ্তির যা ইঙ্গিত দিচ্ছে। এর মানে রাবারের মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
- ১মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- ১০এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত