
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের আজ বুধবার আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে পৃথক সময়ে দ্রুত কারাগারে পাঠানো হয়।
প্রথমে দুপুর ১২টা ৪২ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এজলাস থেকে নামিয়ে প্রিজনভ্যানে করে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর প্রায় এক ঘণ্টা পর দুপুর ১টা ৪২ মিনিটে অপর আসামি স্বপ্না আক্তারকেও একই প্রক্রিয়ায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে সোহেল রানা এবং সকাল ১০টা ৫৭ মিনিটে স্বপ্না আক্তারকে আদালতের এজলাসে আনা হয়। সকাল ১১টা ১০ মিনিটে বিচারক মাসরুর সালেকীন এজলাসে ওঠার পর আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু হয়। শুনানির আগে দু’জন আসামিকেই আদালতের হাজতখানায় রাখা হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, সকালে সাড়ে ৮টার দিকে সোহেল রানাকে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সোহেল রানাকে স্বপ্না আক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করতে দেখা গেলেও দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তা থামিয়ে দেন। শারীরিক অসুস্থতার কারণে স্বপ্না আক্তারকে আদালতে একটি টুলে বসার সুযোগ দেওয়া হয়। বিচারক এজলাসে ওঠার আগ পর্যন্ত সোহেল রানাকে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
শুনানিতে বিচারক মামলার সাক্ষ্য-প্রমাণ ও অভিযোগের বিভিন্ন দিক আসামিদের সামনে তুলে ধরেন। এ সময় প্রধান আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন এবং ‘ডলার’ নামে একজনকে গ্রেফতারের দাবি জানান। অপর আসামি স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তারা এ মামলায় দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছেন।
বিএইচ
- ১জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ২রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৩কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৪দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৫ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৬শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৭ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
- ১০জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৬খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৭থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৮দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৯বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত