
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে বাচ্চু মিয়া (৫০) এবং একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে আব্দুল মন্নাফ মিয়া (৪৮)। নিহত বাচ্চু মিয়া দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রীসহ ব্যাটারিচালিত অটোরিকশা হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা ছিটকে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাচ্চু মিয়া ও যাত্রী আব্দুল মন্নাফ নিহত হন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে এবং লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এনজে
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ২সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৫মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৬হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৭প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৮বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৯বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ১০‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত