
ইউক্রেনের হামলার জেরে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ৩২৮ জন আইন প্রণেতা এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় দেশটি। ইউক্রেন যুদ্ধের বিষয়ে ব্রাসেলসে ন্যাটো এবং জি-সেভেন দেশগুলোর চলমান বৈঠকেই মাঝেই এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমাদের উদ্দেশ্য হলো যে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার একটি অংশগ্রহণকারী দেশ হিসেবে রাশিয়া এক সময় যে সুবিধা ও বিশেষ অধিকার ভোগ করত, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে প্রত্যাহার করে নেওয়া।
সভকমব্যাংক নামের রাশিয়ার একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ১৭ জন সদস্য এবং ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানটির জন্য সরঞ্জাম প্রস্তুতকারী রাশিয়ার ৪৮টি প্রতিরক্ষা কোম্পানিকে এই দফার নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এছাড়াও, শেরব্যাংকের প্রধান হারম্যান গ্রেফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ধনী বন্ধু, গেনাডি টিমোশেঙ্কোকেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে।
হোয়াইট হাউন এক বিবৃতিতে বলেছে, যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ চালিয়ে যাবেন, ততদিনই যেন রাশিয়ার সরকার বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোর ফলাফলের চক্রবৃদ্ধি প্রভাবগুলো অনুভব করতে পারে, সেটি নিশ্চিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা প্রতিশ্রুতিবদ্ধ।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত