প্রকাশিত: মে ২৩, ২০২২ ৪:৪৩ পিএম , আপডেট: মে ২৩, ২০২২ ৯:০১ পিএম
এখন থেকে প্রবাসীদের পাঠানো পাঁচ হাজার মার্কিন ডলার বা পাঁচ লাখের বেশি রেমিট্যান্সে বিনাশর্তে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই বিদেশী এক্সচেঞ্জ হাউজের কাছে প্রণোদনার অর্থ পাওয়া যাবে।
সোমবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পাঁচ হাজার অথবা পাঁচ লাখ টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানে রেমিটারের কাগজপত্রাদি বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ হতে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।
এখন থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে রেমিট্যান্স প্রণোদনা/নগদ সহায়তা প্রদানে রেমিটারের কোন ধরণের কাগজপত্রাদি ব্যতীত বিদ্যমান হারে (২.৫০ শতাংশ) রেমিট্যান্স প্রণোদনা/নগদ সহায়তা প্রযোজ্য হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপরোক্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।’
শেয়ার

পাঠকের মতামত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের ...

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ...

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...