
বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের স্বার্থ বিবেচনা করে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই রোববার (৩১ মে) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু হচ্ছে।
এ লক্ষ্যে শনিবারই (৩০ মে) উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তাদের ট্রেডিং ইঞ্জিনের সঙ্গে ব্রোকারদের ওয়ার্কস্টেশনের সংযোগ পুনরায় স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে। সব ঠিক থাকলে স্বাভাবিক নিয়মেই সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন চালু হবে, চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে ডিএসই ও সিএসইতে চলতি বছরের গত ২৫ মার্চ সর্বশেষ লেনদেন হয়। এরপর থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতায় ৩০ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ রয়েছে। দুই মাসের বেশি সময় ধরে লেনদেন কার্যক্রম বন্ধ থাকায় উভয় স্টক এক্সচেঞ্জের ট্রেডিং ইঞ্জিনের সঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর ওয়ার্কস্টেশনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাই শনিবারই ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করে তা সংযুক্ত করা হয়েছে। এছাড়া লেনদেন নিষ্পত্তির জন্য অন্যান্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে ডিএসই ও সিএসই।
এর আগে গত ২৮ মে লেনদেন চালু করা অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই আলোকে ওইদিনই উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ৩১ মে থেকে লেনদেন চালু করার সিদ্ধান্ত নেয়।
তবে গত ২৪ মে থেকেই এ বিষয়ে প্রস্তুতি নেয় ডিএসই। এ লক্ষ্যে ডিএসই তাদের সব কর্মকর্তা-কর্মচারীদের ৩১ মে অফিসে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেয়। একইভাবে সার্বিক প্রস্তুতি নেয় সিএসই।
এ বিষয়ে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, ‘রোববার থেকে লেনদেন চালু হচ্ছে। এজন্য সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত রয়েছে। শনিবারই ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে ডিএসই যোগাযোগ করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।’
সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ বলেন, ‘রোববার থেকে লেনদেন চালু হচ্ছে। এজন্য শনিবার সিএসই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে।’ রাইজিংবিডি
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৪গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৫জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৬ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৭চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৮বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ১০স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৬চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৭‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত