
লক্ষ্মীপুরে বিএনপি’র পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সজীব নামে একজন নিহত হয়েছেন। সজীব যুবদলকর্মী বলে দাবি করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ, পথচারী ও দোকানিসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহরের সামাদ মোড়সংলগ্ন কলেজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপি ও আওয়ামী লীগ দু’দলের পূর্ব নির্ধারিত পৃথক কর্মসূচি পালন করার উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীরা শহরে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হতে শুরু করে। বিকেল ৪টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ্যানি চৌধুরীর নেতৃত্বে শহরের গোডাউন রোড থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের সামাদ একাডেমি মোড়ে পৌঁছলে মিছিলের মাঝামাঝি স্থান থেকে বিএনপি’র প্রায় ৩০ জন নেতাকর্মী হঠাৎ করে কলেজ রোডের দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসা কর্মীদের ধাওয়া করে।
এ সময় ২টি অটোরিকশা এবং একটি অ্যাকুরিয়ামের দোকানে হামলা চালায় তারা। এতে দোকানী, পথচারীসহ ৫ জন আহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় মদিন উল্যাহ হাউজিংয়ের একটি ভবনের দ্বিতীয় তলায় আশ্রয়ের জন্য দৌড়ে গিয়ে লুটিয়ে পড়েন এক যুবক। কিছুক্ষণ পরেই যুবকটি মারা যান বলে জানান ওই বাড়ির মালিক। নিহত যুবকের নাম সজিব। বাড়ি চন্দ্রগঞ্জ বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ দিকে ঝুমুর এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে হাইওয়ে সড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ারসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে আরো ২০ জন আহত হন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বিএনপি’র হামলায় সদরের ওসি মোসলেহ উদ্দিন, সদর সার্কেল সোহেল রানাসহ পুলিশের ১০জন আহত হন বলে জানান তিনি।
- ১চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ২কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৩চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৪রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ৫চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৮মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৯ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ১০লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত