প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১ ৬:৪৮ পিএম , আপডেট: এপ্রিল ৮, ২০২১ ৬:৫৫ পিএম

আবার লাদাখে সেনা-অস্ত্রশস্ত্র মজুত করছে চীন। গত বছর চীন পূর্ব লাদাখের প্যাঙ্গং রেঞ্জ থেকে সেনা পিছিয়ে ছিলো।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রে জানা যায়, উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং লেক ও তার সংলগ্ন পাহাড়ি খাঁজ থেকে চীনের সেনা সরেছে ঠিকই, তবে অন্যদিকে গোগরা, হট স্প্রিং, দেপসাং ভ্যালিতে নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি। অস্ত্রসস্ত্রও মজুত করছে।

এদিকে, আগামীকাল শুক্রবার চুসুল সীমান্তে চীন-ভারত সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক আছে। এই নিয়ে ১১ বার মুখোমুখি আলোচনায় বসতে চলেছে দুই দেশ। সীমান্তে শান্তি বজায় রাখতে এই বৈঠক।

উল্লেখ্য, ২০১৩ সালে লাদাখ এলাকার ১৮ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছিল চীনের সেনা, ২০১৭ সালে ডোকলামে দুই দেশের বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে থাকার সময়েও এই দেপসাং ভ্যালিই চিন্তা বাড়িয়েছিল।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...