
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকরা আসেন সেখানকার জীব বৈচিত্র্য দেখার জন্য। পাঁচতারকা হোটেলে থাকার জন্য নয়। মূলত একটি সরকারি মহল এখানে পাঁচতারকা হোটেল করে ব্যবসা করতে চাচ্ছে।
তিনি বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রি একটি আক্রমণাত্মক ও ধ্বংসকারী প্রজেক্ট। তিনি অবিলম্বে লামা রাবার ইন্ডাস্টিজ লিমিটেডের আগ্ৰাসন থেকে বন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক-দশমাংশ এলাকা নিয়ে গঠিত একটি বিশেষ অঞ্চল। এ অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জুম চাষ পদ্ধতি, যা প্রাকৃতিক বনভূমির ওপর নির্ভরশীল। কিন্তু পার্বত্য চট্টগ্রামে ঔপনিবেশিক শাসন, ব্যাপক সামরিকায়ন, সেটলারদের অনুপ্রবেশ, বাণিজ্যিক ভিত্তিতে বন থেকে গাছ আহরণ, রাবারসহ বিভিন্ন বাগান ও পর্যটনের নামে ভূমি বেদখল ইত্যাদির কারণে পাহাড়িদের জীবিকার অবলম্বন জুম চাষের ভূমি ক্রমে সংকুচিত হওয়ার ফলে আমাদের বেঁচে থাকা এখন দায় হয়ে পড়েছে।
আনু মুহাম্মদ বলেন, একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। যেহেতু পার্বত্য চট্টগ্রামের মানুষদের রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি নেই সেহেতু ওদের আক্রমণ করা সবচেয়ে সহজ। তাই এই দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে। যে আইনে রাবার বাগান করা হয়েছে তা জনস্বার্থবিরোধী।
তিনি আরও বলেন, আমাদের দেশে শুধুমাত্র ব্যক্তি বিনিয়োগ হিসাব করা হয়। ৫০০ কোটি টাকা লাভ করতে গিয়ে প্রকৃতি ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা। আরও বক্তব্য দেন- গবেষক মেঘনা গুহ ঠাকুরতা, আবু সাঈদ খান, তানজিম উদ্দিন খান, হাসিবুর রহমান বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
- ১প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ২প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৩শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৪সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৫অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৬ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৭এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৮চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৯১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ১০সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত