জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫ ২:২৬ পিএম

নাটোরের লালপুর উপজেলার কলসনগর (কাজীপাড়া) গ্রামে পাখি শিকারকে কেন্দ্র করে রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তি এয়ারগানের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের, জাহিদ (২৫), পিতা মৃত আ. আলীম, সামাউন (৩০), পিতা আ. জলিল, এবং আশরাফুল (৩২), পিতা একরাম আলী— এই তিন যুবক রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন কাজী তাদের পাখি শিকারে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করে।

আহত অবস্থায় স্থানীয়রা রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, “তার পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে।” পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে, একটি ১০০ সিসির মোটরসাইকেল এবং একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...