প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ ৩:৩১ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকার

৫০ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, আলিফ, সাইফ পাওয়ারটেক, ডেল্টা লাইফ ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত