প্রকাশিত: মে ২, ২০২১ ২:৩৩ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৭৭ কোটি ৩৯ লাখ ৪২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রভাতী ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯২ লাখ টাকার।

৩৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, সোনার বাংলা ইন্সুরেন্স, সামিট পাওয়ার, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং ম্যাকসন্স স্পিনিং।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...