প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২১ ১২:২৩ পিএম , আপডেট: জানুয়ারী ১৯, ২০২১ ১২:৪২ পিএম

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডেও লেনদেনের প্রথম দিন শেয়ারে বিক্রেতা নেই। আজ (১৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারে সর্বোচ্চ ৫০ শতাংশ দর বৃদ্ধিতেও কেউ বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছে না।

জানা গেছে,  ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হওয়া এনার্জিপ্যাক পাওয়ারের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছেঃ “EPGL” এবং কোম্পানি কোড হচ্ছে ১৫৩২২।

৩১ টাকা দরে লেনদেনে আসা এনার্জিপ্যাকের আজ ১ হাওলায় মাত্র ৫টি শেয়ার সর্বোচ্চ ৪৬.৫০ টাকায় লেনদেন হয়েছে। তবে এই দরে কোম্পানিটির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও কোন বিক্রেতা নেই। যে কারনে শেয়ারটিতে লেনদেন হচ্ছে না। রিপোর্ট লেখা সময় পর্যন্ত ৪৬.৫০ টাকা করে ৩.৮৪ কোটি শেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগকারীরা।

কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করে। কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করে।

এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু মাধ্যমে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা উত্তোলন করে।

উল্লেখ্য, এনার্জিপ্যাকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯০.১৬ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৫৪.১৩ শতাংশ। বাকি ৪৫.৮৭ শতাংশ মালিকানা রয়েছে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের।

শেয়ার

পাঠকের মতামত

ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিকেট বেনকাইজার লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...