প্রকাশিত: আগস্ট ২, ২০২১ ৫:৩০ পিএম

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে রোববার একটি জানাজায় শিয়া-সুন্নি সংঘর্ষে তিন হিজবুল্লাহ সদস্যসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক হিজবুল্লাহ সদস্যের জানাজায় রোববার এ হতাহতের ঘটনা ঘটে। আরব নিউজ ও এএফপির।

বৈরুতের দক্ষিণাঞ্চলে খালেদ এলাকায় শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ওই এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে আলী শেবলি নামে এক হিজবুল্লাহ সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর থেকেই ওই এলাকায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...