
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেসকো এবং ইস্টার্ন কেবলস লোকসান করেছে। এর মধ্যে ইস্টার্ন কেবলস আগের বছরের একই সময়ে লোকসান করেছিল।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ডেসকো
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ডেসকো শেয়ারপ্রতি লোকসান করেছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২৩ পয়সা।
তৃতীয় প্রান্তিকে লোকসান করায় নয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ৯৮ পয়সা।
তৃতীয় প্রান্তিকে লোকসান করলেও কোম্পানিটির সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬৭ পয়সা, যা ২০১৯ সালের জুন শেষে ছিল ৪৬ টাকা ৩০ পয়সা।
এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, যা ২০১৮ সালের সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ সময়ে ছিল ৪ টাকা ৬০ পয়সা।
ইস্টার্ন কেবলস
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ৫৩ পয়সা লোকসান করেছে ইস্টার্ন কেবলস। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৫৩ পয়সা।
তৃতীয় প্রান্তিকে লোকসান করায় নয় মাসের হিসাবে কোম্পানিটির লোকসানের পাল্লা আরও ভারী হয়েছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৩ টাকা ২৬ পয়সা।
লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩ পয়সা, যা ২০১৯ সালের জুন শেষে ছিল ২২ টাকা ৭ পয়সা।
এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৯ টাকা ৮৪ পয়সা, যা ২০১৮ সালের সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ সময়ে ছিল ঋণাত্মক ১২ টাকা ১৭ পয়সা।
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট
- ৩শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ৪ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ৫চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৮ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ১০মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত