ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫ ১:৫৮ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর অভিঘাতকে আরও তীব্র করে তোলে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত এক বছর ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগেও, গত জুন মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

ইরান ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় প্রায়শই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়।

সূত্র : খালিজ টাইমস

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...