
ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন দলের নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল নাজনীনের পরিবারের সঙ্গে দেখা করতে ঝিনাইদহের আনন্দনগর গ্রামে পরিবারের কাছে যান।
এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সংগঠনের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ প্রমুখ। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে নাজনীনের পিতা নাছির মন্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ এবং পাশে থাকার আশ্বাস দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা বিভাজনের রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। আর যারা ঐক্যবদ্ধ হবে না, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। এর মাধ্যমে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে চাই। সেইসাথে আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’
অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, ‘তারেক রহমান সকলের অতন্দ্র প্রহরীর মতো কাজ করেন, তিনি লন্ডনে থাকলেও তার মন সবসময় বাংলাদেশের কল্যাণে কাজ কীভাবে করবেন তা নিয়ে তৎপর থাকেন।’
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত