
গাজীপুর মহানগরের গাছা এলাকায় স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা গাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুক্তভোগী কায়েদে মিল্লাত বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযুক্তারা হলেন, গাছা এলাকার বাসিন্দা ও গাছা উচ্চ বিদ্যালয়েরর গভর্নিং বডির সদস্য আমজাদ হোসেন (৪৯),গভর্নিং বডির সভাপতি ও গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান জুয়েল মন্ডল (৩৭), একই এলাকার বাসিন্দা ও ওই বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ফজলুল বারী ও রফিকুল ইসলাম।
ভুক্তভোগী শিক্ষক জানান, কিছুদিন ধরে বিদ্যালয় নতুন ভবন নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। চলমান সংস্কার কাজে বিভিন্ন সময় ভুয়া বিল ভাউচার দেখিয়ে টাকা উত্তোলন করতো অভিযুক্তরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। তার জের ধরে প্রায়ই স্কুলে প্রবেশের সময় ও স্কুল থেকে ফেরার সময় পথে গতিরোধ করে ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে আসছে। প্রাইস হয়রানিমূলক বিভিন্ন মামলা দিয়ে জেল হাজত খাটার বলে ভয় ভীতি প্রদর্শন করে আসছে।
এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, গভর্নিং বডির সভাপতি রাশেদুজ্জামান জুয়েল মন্ডল ও তার সঙ্গীরা স্কুলটিকে দুর্নীতির আখড়া বানিয়েছে। যারাই তাদের বিরুদ্ধে কথা বলতে চায় তাদের উপরে চলে আসে নানাবিধি হুমকি-ধামকি । এর আগেও শুনেছি অত্র বিদ্যালয়ের এক শিক্ষককে গুরুতর জখম করান তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাশেদুজ্জামান জুয়েল মন্ডল বলেন, প্রধান শিক্ষকের সহযোগিতায় কায়দে মিল্লাত বিভিন্ন অপরাধ করে পার পেয়ে যায়। তার অপরাধের প্রতিবাদ করায় মিথ্যাচার করছেন তারা।
এ বিষয়ে গাছা থানার ওসি ইসমাইল বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি





পাঠকের মতামত