প্রকাশিত: জুন ২৩, ২০২০ ১০:৪৩ পিএম

শেয়ারবাজারে আসার আগেই অনিয়মে জড়িয়ে পড়েছে আল ফারুক ব্যাগস। এ কারণে কোম্পানিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আর ফারুক ব্যাগসকে জরিমানার পাশাপাশি কোম্পানিটির দুই ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা এবং নিরীক্ষা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশন সভায় এ জরিমানা করার সিন্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, আল ফারুক ব্যাগস ভিন্ন নিরীক্ষকের পরিবর্তে বিধিবদ্ধ নিরীক্ষা প্রতিষ্ঠান আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের মাধ্যমে করপোরেট গভর্নেন্স কোড পরিপালন সনদ প্রদান করেছে, যা আইপিও সংক্রান্ত প্রসপেক্টাসে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এ সত্ত্বেও এই কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট ও আইআইডিএফসি ক্যাপিটাল এবং কোম্পানি আইপিও প্রসপেক্টাসে সব তথ্যাদি যথাযথ আছে মর্মে ঘোষণাপত্র এবং ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট প্রদান করেছে।

এর মাধ্যমে ইস্যু ম্যানেজার, নিরীক্ষা প্রতিষ্ঠান ও ইস্যুয়ার কোম্পানি পাবলিক ইস্যু রুলসের ১৬ ধারা এবং কমিশনের প্রজ্ঞাপন (নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/১৩৫/এডমিন) লঙ্ঘন করেছে।

এই লঙ্ঘনের কারণে আল ফারুক ব্যাগসকে ১০ লাখ টাকা জরিমানা করার সিন্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট ও আইআইডিএফসি ক্যাপিটালকে ৫ লাখ টাকা করে এবং নিরীক্ষা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করার সিন্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর ...

সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ...