
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৫৩ হাজার ৮০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৫৩ হাজার ৮০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৫৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৭৪৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার পাঁচ উপজেলায় অস্থায়ী ও স্থায়ী মিলিয়ে ১ হাজার ৩৩৫টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রুবায়েদ তাসনিম রুম্পা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
টিআর
- ১পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
- ২চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দি দেড় হাজার বুলেট উদ্ধার
- ৩তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন
- ৫পাইওনিয়র ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা
- ৮রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত