প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ ৫:৩৩ পিএম

মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ৪০ টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধনের পর শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত এ ঘরের জমির দলিল ও ঘর হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...