প্রকাশিত: জুন ৩০, ২০২০ ২:৩৪ পিএম

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাশ হয়েছে। বাজেট পাশের আগে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব আনেন সংসদ সদস্যরা।

স্বাস্থ্যখাতে ছাঁটাই প্রস্তাব পেশের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে তার পদ থেকে সরিয়ে দেয়ার দাবি জানান বিরোধীদল জাতীয় পার্টির হুইপ পীর ফজলুর রহমান। করোনা পরিস্থিতিতে বেহাল স্বাস্থ্য খাত নিয়ে সমালোচনা করেন অন্য সংসদ সদসরাও।

তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ে কোনও রকম সমন্বয়হীনতা নেই।

সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের ২০২০-২১ অর্থবছরের জন্য ৫৯টি মঞ্জুরি প্রস্তাব পেশ করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এসব মঞ্জুরি প্রস্তাবের বিপক্ষে ৯ জন সংসদ সদস্য বিভিন্ন ছাঁটাই প্রস্তাব আনেন। ছাঁটাই প্রস্তাব শেষে নির্দিষ্টিকরণ বিল ২০২০ আকারে বাজেট পাশ হয়।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

বিরোধীদলীয় নেতা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর ...

সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ...